রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক প্রকৌশলীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন একজন ঠিকাদার। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে প্রকৌশলীর কক্ষে ঢুকে তাকে এই হুমকি দেন।
ভুক্তভোগী প্রকৌশলী ঝিলমিল আবাসিক প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নুরুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান রাজিন ইন্টারন্যাশনালের মালিক মঞ্জুর হোসেন দুপুরের পর তার কক্ষে দিয়ে তার কাছে ঠিকাদারি কাজ দাবি করেন। কিন্তু তিনি বলেন, এখন ইজিপির মাধ্যমে ঠিকাদারি কাজ দেওয়া হয়। পিডির কাজ দেওয়ার কোনো ক্ষমতা নেই। এ কথা বলার পরই মঞ্জুর হোসেন ক্ষুব্ধ হন। কাজ না দিলে দেখে নেবেন। প্রাণে মেরে ফেলবেন বলে হুমকি দেন। এক পর্যায়ে তার কক্ষের আবসাবপত্র ভাঙচুর করেন।
নুরুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ তদন্ত করেছে।
এ ব্যাপারে ঠিকাদার মঞ্জুর হোসেন বলেন, তিনি একটি টেন্ডারে অংশগ্রহণ করে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নুরুল ইসলামের কক্ষে গিয়েছিলেন সেটার খোঁজ নিতে। নুরুল ইসলাম জানান, যাচাই-বাছাই চলছে। এছাড়া কোনো কথা তার সাথে হয়নি। কক্ষ ভাঙচুর করারও কোনো প্রশ্নই আসে না। কখনোই আমি এ ধরনের কথা বলেছি বলে কেউ বলতে পারবে না।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051