রাঙ্গামাটির আরশি নগর পুলিশ ক্যাম্পে জয় দে (২৩) নামের এক কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৩ আগস্ট) সকালে ক্যাম্প সংলগ্ন একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, সকাল ৭টায় রোল কল করার সময় জয় দে অনুপস্থিত থাকায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে ক্যাম্প সংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বিষয়টি প্রেম ঘটিত বলে মনে হচ্ছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051