1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাঙ্গামাটিতে খালে ও পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ১:০৫ am

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় খালে ও পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার রাইখালী ইউনিয়নে শনিবার তাদের মৃত্যু হয় বলে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।

তারা হল- চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এনামুল হকের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১) ও রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।

স্থানীয়রা জানান, রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, মাকসুদা ও হাফসা আক্তার পূর্বকোদালা খালে দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয় ডুবুরিরা চার ঘণ্টার চেষ্টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

ওসি ইকবাল বাহার বলেন, ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। শিশুদের আরও যত্ন নিতে হবে। তাদের গতিবিধি লক্ষ করতে হবে প্রতিমুহূর্তে। এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ