দ্বীপ উপজেলা পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসলো বিদ্যুৎ লাইনের প্রথম খুঁটি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহেরচর বাজারে আয়োজিত একটি অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নির্মাণকাজের উদ্বোধনী করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।
এসময় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব বলেন, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শতভাগ বিদ্যুতের আওতায় আনা কার্যক্রমের অংশ হিসেবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বঙ্গভবনে বর্তমান সরকারের মন্ত্রী পরিষদের শপথগ্রহণের দিন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টাকে বলেছিলাম, আমি এমন এক এলাকার বাসিন্দা যেখানে বিদ্যুৎ নেই। সাগর-নদী বেষ্টিত বিচ্ছিন্ন এলাকা। তিনি অনেকক্ষণ ধরে আমার কথা শুনে সেদিন কথা দিয়েছিলেন, যতদ্রুত সম্ভব আমরা রাঙ্গাবালীতে বিদ্যুৎ দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলাপাড়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক এমপিপত্মী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পল্লী বিদ্যুৎ সমিতির পটুয়াখালীর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী সেলিম মিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার (গলাচিপা) প্রকৌশলী মাইনউদ্দিন আহমেদ, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051