1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে যুবক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০ ৪:২৯ pm

রাঙামাটির রাজস্থলীতে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. জালাল উদ্দিন রিপন (২৮)। আজ সোমবার দুপুর দেড়টার দিকে রাজস্থলী উপজেলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত রিপন ওই এলাকার মৃত. মো. আইনুল হকের ছেলে। রিপন পেশায় একজন সাধারণ মাছ ব্যবসায়ী বলে দাবি তার পরিবারের।

পুলিশ সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলা বাজারে হঠাৎ একদল সশস্ত্র সন্ত্রাসী হানা দেয়। এসময় মো. জালাল উদ্দিন রিপন বাজার সংলগ্ন তার নিজের বাড়িতে ছিল। সশস্ত্র সন্ত্রাসীরা তার ঘরে ডুকে রিপনকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে রাজস্থলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে অভিযোগ উঠেছে, রিপন দীর্ঘদিন ধরে রাজস্থলী বাজারে মাছ ব্যবসা করতেন। যার কারণে সশস্ত্র সন্ত্রাসীরা তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে তাকে উপ-জাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের একটি গ্রুপ ব্রাশ ফায়ার করে হত্যা করেছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রাঙামাটি রাজস্থলী উপজেলা থানার কর্মকর্তা (ওসি) মো মফজল আহামদ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রিপনের লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। ঘটনার বিষয়ে পুলিশ ও যৌথবাহিনী তদন্ত করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ