জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা বলেছেন, সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তামিমা। এ সময় তার পাশে নাসিরও উপস্থিত ছিলেন।
তামিমা আরও বলেন, রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে। এছাড়া, রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে তিনি বলেন, আমার বা নাসিরের কোনো ফেসবুক আইডি বর্তমানে সচল নেই। নাসিরের একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে। কোনো আপডেট দিতে হলে আমরা সেই পেজ থেকে দেব।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051