রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করেছে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছালেহ উদ্দীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় ছয়টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051