এ বছর মধ্যপ্রাচ্যে পবিত্র মাহে রমজান শুরু হবে ২ এপ্রিল থেকে। এই উপলক্ষে কাতারে রমজান মাস আসার আগেই রোজাদারদের বাড়তি সেবা প্রদানে ৮০০টিরও বেশি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ও পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এতে স্বাগত জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
২৩ মার্চ বুধবার থেকেই এ বিশাল মূল্যছাড় কার্যকর শুরু হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ সুখবর দেয় দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
বিবৃতিতে জানানো হয়- পবিত্র রমজান মাস উপলক্ষে আট শতাধিক পণ্যের দাম কমানো হয়েছে। ২৩ মার্চ থেকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন। কাতারেই সব বাজার ও বড় বড় হাইপার এবং সুপার শপে সরকারের এ আদেশ কার্যকর থাকবে। রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট মূল্য তালিকা মেনে চলতে নির্দেশ দিয়েছে কাতার সরকার। এছাড়া সতর্কতা করে আরও জানানো হয়- রমজান মাসজুড়ে ভোক্তা অধিকার রক্ষা কর্মকর্তাদের অভিযান চলবে। এছাড়া নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পবিত্র রমজান মাস উপলক্ষে দাম কমানো পণ্যসমূহের মধ্যে রয়েছে- চাল, ভোজ্যতেল, হিমায়িত শাক-সবজি, ময়দা, মধু, খেজুর, তরল দুধ ও ডেইরি সামগ্রী, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক, পনির, ফলের রস, চিনি, কফি ও কফিজাত দ্রব্য, মিনারেল ও বোতলজাত পানি, পাস্তা, শিম, মুরগির মাংস, পোলট্রি জাত দ্রব্য, মাংশ, ডিম, ঘি, লবণ, ব্যক্তিগত গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রী ইত্যাদি। এই বরকতময় মাসকে স্বাগতম জানাতে সব ধরনের দোকানপাট ও সুপারশপগুলোকে আলোকসজ্জিত করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051