সত্যেরই হোক জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নববর্ষকে বরণ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।
পহেলা বৈশাখকে বাঙালির সর্ববৃহৎ অসাম্প্রদায়িক উৎসব আখ্যা দিয়ে উপাচার্য বলেন, আমরা শপথ নিতে চাই, আমরা চলবো সামনের দিকে সুশিক্ষাকে উপজীব্য করে এবং যেখানে জেগে উঠবে সুন্দর, জাগবে নির্মল, জেগে উঠবে জড়ত্বজয়ী, আনন্দময়ী থাকবে সবসময় আমাদের সঙ্গে। তিনি সকল অন্যায়, অসত্য, দুঃখ-কষ্ট, গ্লানি এবং জরাজীর্ণতাকে পরিহার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। নববর্ষ উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এরকম নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং তাকে আমন্ত্রণ জানানোয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিবলী মাহবুব, উপ-পরিচালক (চলতি দায়িত্ব) পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. মোঃ ফখরুল ইসলাম, বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস, সঙ্গীত বিভাগের প্রভাষক রওশন আলম, সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষর্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051