ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামে চাঞ্চল্যকর রবিউল হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত করেছে পুলিশ। নিহত’র পরিবারের দেয়া তথ্য ও এজাহারের সুত্র ধরে পুলিশ ছাত্রলীগের তিন নেতাকে গ্রফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি উপজেলার মাদ্রাসা পাড়ার আজিজুর রহমানের ছেলে নাইম (১৯), উপজেলার পার্বতীপুর গ্রামের হেলাল ওরফে হেলার ছেলে পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক হুসাইন (২১) ও বিরামপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা (২২)। তবে এ হত্যাকান্ডের সঙ্গে রানা ও নাইম কোন ভাবেই জড়িত নয় বলে তাদের পরিবার দাবী করেছেন। এদিকে নিহত রবিউল ইসলামের ভাই মিনহাজ উদ্দীন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে হরিণাকুন্ডু থানায় মামলা করেছেন। মামলায় আরো ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যাক্তিরা আসামী হয়েছেন। মামলার বাদী মিনহাজ উদ্দীন এজাহারে উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাই রবিউলকে প্রকাশ্যে আসামীরা খুন করেছে।
তিনি অভিযোগ করেন এই খুনের সঙ্গে হরিণাকুন্ডু পৌর ছাত্রলীগ সভাপতি জোড়াপুকুরিয়া গ্রামের আক্কাচ আলীর ছেলে পলাশ (২৭), বাকের আলীর ছেলে রাশেদ, মিয়াজুলের ছেলে শিমুল (২৭) আমোদ আলীর ছেলে আশরাফুল ইসলাম ওরফে টুলু (৫১), তার ভাই শিলু, টানু (৪০), তাইজুদ্দীন মন্ডলের ছেলে খবির উদ্দিন (৫০), মাছেম আলী (৩৭), আব্দুস সাত্তারের ছেলে আক্তার হোসেন (৪৫), আলফাজের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫), মহি শেখের ছেলে হাসেম শেখ (৪২), মকছেদ আলীর ছেলে বাবর আলী (৫২), পারদখলপুর গ্রামের মন্টুর ছেলে আবির (২২), মাদ্রাসাপাড়ার আজিজুর রহমানের ছেলে নাইম (১৯), পাবর্তীপুর গ্রামের হেলাল উদ্দীনের ছেলে হুসাইন (২১) ও বিরামপুর গ্রামের মসলেম উদ্দীনের ছেলে রানাসহ (২২) অজ্ঞাতনামা ৭/৮ জন জড়িত রয়েছে। উল্লেখ্য গত শনিবার আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় রবিউল ইসলামকে কুপিয়ে আহত করে আসামীরা।
রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর পর হরিণাকুন্ডু পৌর ছাত্রলীগের সভাপতি পলাশসহ পাঁচজনের বাড়িতে আগুন দেয় প্রতিপক্ষরা। নিহত রবিউল ইসলাম হরিনাকুন্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে। পুলিশের ভাষ্যমতে, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আক্কাচ আলী ও সাইফুল কমিশনারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার বিকেলে রবিউলের উপর হামলা করে প্রতিপক্ষরা। এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ওসি আক্তারুজ্জামান লিটন বলেন, পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051