1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ৯:১৪ pm

রাজধানীর মতিঝিল থানায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ পাঁচ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ নির্দেশ দেন।

এ দিন বিচারক মোর্শেদ আল মামুন ভূঁইয়া মামলার এজাহার গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল সন্ধ্যায় মাদানীর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন সৈয়দ আদনান নামের এক ব্যক্তি। মামলায় মাদানীর বক্তব্য ফেসবুক থেকে যারা শেয়ার দিয়েছেন তাদেরও আসামি করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানিয়েছিলেন, মাদানীর বিরুদ্ধে মামলাটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর তাকে আদালতে তোলা হলে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. শরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল বুধবার রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ