ভারত থেকে চিকিৎসা সহায়তা হিসেবে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের এসেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট
অক্টোবরে রপ্তানি শুরু হলে বাংলাদেশকে আগে টিকা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে ভারতের হাইকমিশন।
সোমবার সাংবাদিকদের জিজ্ঞাসায় এ আশ্বাস আসে ভারতীয় হাইকমিশন থেকে।
হাইকমিশন থেকে বলা হয়, যৌক্তিক পরিমাণে সরবরাহ শিগগির শুরু হবে। বাংলাদেশের মতো অগ্রাধিকারে থাকা অংশীদাররা থাকবে প্রথম দিককার প্রাপকের তালিকায়।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা বাংলাদেশ কিনলেও দেশটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় আটকে আছে ২ কোটি ৩০ লাখ ডোজ টিকা আসা।
এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোভ্যাক্সের আওতায় অন্যান্য দেশকে টিকা দিয়ে সহযোগিতা করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051