রপ্তানি আয়ে ডলারের দাম আরো ১ টাকা বাড়ানো হয়েছে। আজ রবিবার বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) শীর্ষ নেতাদের সভায় নতুন এ দর নির্ধারণ করা হয়েছে। রপ্তানি আয়ে ডলারের দাম বেড়ে এখন ১০২ টাকা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি আয় ও রেমিট্যান্স কমে যাওয়ায় দেশে ডলার সংকট বেড়েছে।
বাজার নিয়ন্ত্রণে রিজার্ভ থেকে ডলার ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। এতে ধারাবাহিকভাবে কমছে রিজার্ভের পরিমাণ। এমন পরিস্থিতিতে রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ানো হয়েছে।
জানা যায়, রপ্তানি আয়ে ডলারের দাম বাড়ানো হলেও প্রবাসী আয়ের দাম আগের মতো ১০৭ টাকা থাকছে। এবিবি ও বাফেদার নেতারা বিভিন্ন লেনদেনে ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ শুরু করেন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেওয়ার শুরুতে রপ্তানি আয়ে ডলারের সর্বোচ্চ দাম ছিল ৯৯ ও প্রবাসী আয়ে ১০৮ টাকা। আর ডলারের পাঁচ দিনের গড় খরচের চেয়ে ১ টাকা বেশি দামে আমদানি দায় শোধ করতে বলা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051