
জেসমিন দীপা
না থাক…
বুঝতে হবে না
তোমার…
মনিহার হয়ে বেদনা
আমার অন্তরজুড়ে
থাক…
মোছাতে হবে না
অশ্রুর ধারা…
ঝরছে ঝরুক
পালাবদলের ক্ষণে…
থাকুক পড়ে
হিসেবের খাতা…
আজ অভিমানী
দিন…
গুমরে কাঁদার পালা
আজ আমার…
তুমি রঙে রঙীন…
শরবেঁধা পাখি
দেখেছো কখনো…
যার রক্তরাঙা বুক
যাতনার বিষে নীল…
বৈরী বাতাসে যাক
উড়ে যাক…
কবিতার অন্তমিল…
লেখক: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, সদস্য বিশ্ব সাহিত্য কেন্দ্র