নীলফামারীর কিশোরগঞ্জে কার্টুনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি গম ক্ষেতের একটি কার্টুনের ভিতর রক্তমাথা অবস্থায় নবজাতকের মরদেহটি পাওয়া যায়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জেলার মর্গে নবজাতকের লাশের ময়না তদন্ত করা হয়।
এলাকাবাসী জানায়, রংপুর হাইওয়ে পাকা রাস্তার ধারে জুম্মাপাড় নামক স্থানে কৃষক মিজানুর রহমানের গম ক্ষেতে একটি খাকি রংয়ের কার্টুন দেখতে পেয়ে এলাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়া হয়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরীক্ষা নিরিক্ষার পর কার্টুনটি উদ্ধার করি। সেটি খুলে দেখতে পাই রক্তমাখা গজ কাপড় দ্বারা মোড়ানো একটি অজ্ঞাতনামা মৃত শিশু। যার বয়স অনুমান একদিন। ধারনা করা হচ্ছে কে বা কারা অন্য এলাকা থেকে গাড়ীতে এনে এটি ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৩১৭/ ৩১৮/ ৩৪ পেনাল কোডে থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার জেলার মর্গে নবজাতের ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051