মানবশরীরে ‘ও’ গ্রুপের রক্তে করোনায় আক্রান্তের ঝুঁকি কম বলে জানিয়েছে গবেষকরা। দুটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। খবর-সিএনএন।
বুধবার এ বিষয়ে ব্লাড অ্যাডভান্সেস জার্নালে আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজির দুটি গবেষণা প্রকাশ হয়েছে।এতেকরা হয়েছে, ‘ও’ গ্রুপের রক্তে করেনার ঝুঁকি কম পরিলক্ষিত হয়েছে।
৪ লাখ ৭৩ হাজার ৬৬৫ জন ব্যক্তির তথ্যের ভিত্তিতে ১১ জন গবেষক দ্বারা পরিচালিত ডেনিশ গবেষণায় দেখা গেছে, যাদের রক্তের গ্রুপ ‘ও’ ছিল তারা করোনাভাইরাস সংক্রমণের কম ঝুঁকিতে ছিল।
ওই গবেষণায় ইঙ্গিত দিয়েছে, যাদের রক্তের গ্রুপ ‘এ’, ‘বি’ এবং এবি তারা বেশি উচ্চ ঝুঁকিতে রয়েছে।
ছয় মহানগর ভ্যানকুভার হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের রোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৪ জন গবেষক দ্বারা পরিচালিত কানাডিয়ান মেডিকেল স্টাডিতেও অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
ওই গবেষণায় দেখা যায়, ‘ও’ বা ‘বি’ গ্রুপের রক্তের তুলনায় ‘এ’ বা ‘এবি’ গ্রুপের রক্তে করোনায় আক্রান্তের ঝুঁকি বেশি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051