ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধান বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আইসিইউ থেকে অফিসার্স ফ্যামেলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে নেয়া হয়েছে। তার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ তথ্য জানান।
মামুন জানান, তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ বিরোধীদলীয় নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
জানা গেছে, ১৪ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশন ও রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051