বাংলাদেশ পুলিশ রংপুর বিভাগের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সৈয়দপুর থানার এসআই সাহিদুর রহমান। ১৯ আগস্ট বাংলাদেশ পুলিশের রংপুর বিভাগের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের কার্যালয়ে এসআই সাহিদুর রহমানকে সন্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতি বছর রংপুর বিভাগের বিভিন্ন থানা থেকে বিভিন্ন মামলায় ও মাদক বিরোধী অভিযানে যে সব এসআই গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওই সব এসআই থেকে বাছাই করে একজন বিভাগীয় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। এবারেও পূর্বের ন্যায় সৈয়দপুর থানায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এসআই সাহিদুর রহমান শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন ।
সৈয়দপুরবাসীর পক্ষ থেকে শুভ কামনা রইল এসআই সাহিদুরের প্রতি। তিনি যেন এ সাফল্য ধরে রাখেন এবং এ সন্মানকে কাজে লাগিয়ে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হয়ে মানুষের সেবা করতে পারেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051