1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

রংপুর জেলা ‘লকডাউন’ ঘোষণা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০ ৫:১৮ pm

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধের উদ্দেশ্যে অনির্দিষ্টকালের জন্য রংপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মো. আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, রংপুর কমিটির সভার সিদ্ধান্ত ও জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে সবার সঙ্গে আলোচনা করে রংপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর হওয়ার সময়ে, যে কোনো উপায়ে/মাধ্যমে, যে কোনো পথে রংপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বহির্গমন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা থেকে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়া পূর্বের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ