রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা সেতু এলাকা থেকে ৭৪ বোতল ফেনসিডিল সহ মিডিয়াম স্কুল-মিলিনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের স্কুল শিক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করেছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নগরীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২০ মে) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুর ১২টায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
স্কুলশিক্ষকের নাম শুভেন্দু বোস (৪২)। তিনি নগরীর ইংলিশ মিডিয়াম স্কুল-মিলিনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি রংপুর নগরীর কেরানীপাড়া মহল্লায় বাস করেন। তার পিতার নাম ফণীভূষণ। অপর দুজন হলেন নগরীর ধাপ হাজিপাড়ার রইচউদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম (৩৫) এবং কাউনিয়া উপজেলার চওড়ারহাটের হবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীটারি ইউনিয়নের মহিপুর শেখ হাসিনা ব্রীজের কাছে বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। কারের ভিতরে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করাহয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষক শুভেন্দু বোস, গাড়িচালক রবিউল ইসলাম এবং জাহাঙ্গীর আলম সিরাজকে গ্রেফতার করা হয়। তারা তিন জন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।
রংপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম সাংবাদিকদের জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত। তারা নিকটবর্তী লালমনিরহাট জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে মাদক বহন করে রংপুরের ধাপ মেডিক্যাল মোড় এলাকাসহ বিভিন্ন স্পটে বিক্রি করে আসছে।এ ঘটনায় শিক্ষক শুভেন্দু বোস সহ তিন জনের বিরুদ্ধে গোয়েন্দা বিভাগের এসআই মনিরুজ্জামান বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051