রংপুরে আজ বিএনপির বিভাগীয় গণসমাবেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং চলমান আন্দোলনে পুলিশের গুলিতে পাঁচজন নেতাকর্মীর নিহতের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতেই সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠ কানায় কানায় ভরে যায়। রাতভর স্লোগানে স্লোগানে মুখরিত থাকে মাঠ। বৃহস্পতিবার রাত থেকে আশপাশের জেলা থেকে লোকজন এসে শহরে অবস্থান নিয়েছে। আজ শনিবার শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির গণসমাবেশে যোগ দেবে তারা।
এই সমাবেশকে উদ্দেশ করে ডাকা দুই দিনের পরিবহন ধর্মঘটের কারণে তারা আগেভাগে নিজ জেলা থেকে নানা উপায়ে এসে রংপুরে অবস্থান নেয়।
চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার সমাবেশে বাধার পূর্ব অভিজ্ঞতা থেকে উত্তরের জেলাগুলোর কর্মী-সমর্থকরা আগেই রংপুরে আসার প্রস্তুতি নেন। স্থানীয় নেতারা জানান, পরিবহন ধর্মঘটের বাধা পেরিয়ে দুই দিন আগে থেকেই রংপুর বিভাগের আট জেলার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051