রংপুরের মিঠাপুকুর মহাসড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেঁয়াজ বোঝাই ট্রাক খাদে পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে মিঠাপুকুর-রংপুর মহাসড়কের মেমোরিয়াল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত আপন দুই ভাইয়ের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর জনের পরিচয় জানা যায়নি। নিহত আপন দুই ভাই হলেন শহিদ আলী ও রফিকুল ইসলাম। তারা লালমনিরহাট সদরের চিনাতলী গ্রামের মীর বকসের ছেলে।
পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়ামিন জানায়, চাপাইনবাবগঞ্জ থেকে বেগুন ও পেঁয়াজ বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার মেমোরিয়াল কলেজের সামনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনা স্থলেই একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মুত্যু হয়েছে। এসময় ট্রাকে থাকা ১০ যাত্রী গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ আরো জানায়, ট্রাকটিতে বেশ কিছু যাত্রী ছিলেন। লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় তারা ট্রাকে করে রংপুরে আসছিলো। দুর্ঘটনার পর রাস্তার পাশে উল্টে যাওয়া ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051