1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রংপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ৫:৩৯ pm

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে এক যুবককের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মোসফেকুর রহমান (৩৪)। তার বাড়ি বদরগঞ্জ উপজেলায়। রায়ে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে একলাখ টাকা দেয়ার আদেশ দেয়া হয়েছে। এছাড়া জোর করে গর্ভপাত করার অভিযোগে আরও ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত মোসফেকুর পলাতক ছিল।

আদালত সূত্রে জানা গেছে, বদরগঞ্জের জাম্বুবাড়ি গ্রামের দশম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে মোসফেকুর রহমান (২৪)। বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি তাকে ধর্ষণ করে। এর পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার মুসফিকুর ওই ছাত্রীকে ধর্ষণ করে। এতে মেয়েটি এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিয়ের জন্য চাপ দিলে মুসফিক বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং জোর করে গর্ভপাত ঘটায়।
এ ঘটনায় ওই ছাত্রীর বড়ভাই বাদী হয়ে ২০১০ সকালে ২২ মে মোসফেকুরকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেন। দীর্ঘ ১০ বছর মামলার চলার পর বুধবার রায় ঘোষণা করেন বিচারক।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, জামিনে থাকা অবস্থায় অভিযুক্ত আসামি আদালতে হাজিরা দিয়েছিলেন। তবে রায় ঘোষণার দিন তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতেই বিচারক রায় ঘোষণা করেছেন ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ