রংপুরের তারাগঞ্জে অজ্ঞাত একটি গাড়ি চাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু'জন নারী ও একজন পুরুষ রয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাগঞ্জ কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি নুর উন নবী প্রধান জানান, একটি অজ্ঞাতনামা গাড়ি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাদের মধ্যে দু'জন নারী ও একজন পুরুষ রয়েছে। অজ্ঞাত গাড়িকে শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সামনে রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051