এলজিবিটিকিউ (সমকামী) সম্প্রদায়ের সমর্থনে রেইনবো টি-শার্ট পরে সোমবার কাতারের একটি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেখতে প্রবেশের চেষ্টাকালে অল্প সময়ের জন্য আটক হয়েছেন বলে জানিয়েছেন একজন মার্কিন সাংবাদিক। এবারের বিশ্বকাপ আয়োজক দেশটিতে সমকামী সম্পর্ক অবৈধ।
স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাবেক সাংবাদিক গ্রান্ট ওয়াহল বলেন, বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে নিরাপত্তাকর্মীরা তাকে আল রাইয়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে প্রবেশ করতে বাধা দেয় এবং তাকে ওই টি-শার্ট খুলে ফেলতে বলে।
তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে টুইট করলে তার ফোনও কেড়ে নেওয়া হয়।
ওয়াহল টুইটারে লেখেন, আমি ঠিক আছি, কিন্তু এটি একটি অপ্রয়োজনীয় অগ্নিপরীক্ষা ছিল।
তিনি বলেন, একজন নিরাপত্তা কমান্ডার পরে তার কাছে আসেন, ক্ষমা চান এবং তাকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেন। এ ছাড়া পরে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার একজন প্রতিনিধিও এসে তার কাছে ক্ষমা চেয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে মন্তব্যের জন্য ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।
সূত্র : এনডিটিভি
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051