যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেট সভায় বিভিন্ন বিভাগের এ সাত শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ১ বছরের জন্য লোক প্রশাসন বিভাগের সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মো. ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন, মো. বিশাল আলী। এছাড়াও দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন একই বিভাগের আরিফুল ইসলাম এবং জায়েদ ইকবাল তানিন।
বহিষ্কার থাকাকালীন শিক্ষার্থীদের আবাসিক হলের সিট বাতিল এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051