রাজবাড়ীতে এক যৌনকর্মীকে হাতুড়িপেটার দায়ের নাইম মিরমালত (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক নাইম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দুদুখান পাড়া গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে নাইম ও জাহাঙ্গীর দৌলতদিয়া এক যৌনকর্মীর ঘরে গিয়ে তার উপর হামলা চালায়। এসময় পরিকল্পীত ভাবে ঘরের লাইট বন্ধ করে ওই যৌনকর্মীর মুখে কসটেপ লাগিয়ে হাত-পা বাঁধার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে ওই যৌনকর্মীর বোন বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করে তারা। এসময় তাদের কাছে থাকা লোহার হাতুড়ি দিয়ে ওই যৌনকর্মীকে পিটিয়ে গুরুতর জখম করে। ধস্তাধস্তির এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে নাইমকে আটক করলেও জাহাঙ্গীর পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক নাইমতে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় যৌনকর্মীর বোন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে লোহার হাতুড়ি, দড়ি ও কসটেপ উদ্ধার করা হয়েছে। সেই সাথে পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051