আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২০ জুন) এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় বলেন, ‘প্রতিবছর বাংলাদেশে যোগ দিবস উদযাপিত হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেশ কয়েক বছর ধরে বিপুলসংখ্যক লোক যোগ দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমি নিশ্চিত দিবসটি উদযাপনে আপনার (শেখ হাসিনা) সরকার সহায়তা অব্যাহত রাখবে। আপনার, আপনার পরিবার ও আপনার জনগণের সুস্বাস্থ্য কামনা করি।’
নরেন্দ্র মোদি আরও বলেন, ‘২০১৪ সালে জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বছর বিশ্বব্যাপী সপ্তমবারের মতো যোগ দিবস উদযাপন হবে। তবে গত বছরের মতো এবারও মহামারির সময় দিবসটি এসেছে।’
গত বছর আন্তর্জাতিক যোগ দিবসের সময় থেকে এ পর্যন্ত মহামারির বিরুদ্ধে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী বলেন, যোগ আমাদের মন ও দেহকে ভালো রাখে। করোনা যেকোনো মানুষকে আক্রান্ত করতে পারে। তবে যোগ শরীরে শক্তি বাড়িয়ে রোগ প্রতিরোধে সহায়তা করে।’
উল্লেখ্য, প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয়ে থাকে। এ বছর যোগ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘সুস্থতার জন্য যোগ’।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051