সম্প্রতি পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ ফেনী থেকে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফেনী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা হলো- আহনাফ তৌসিফ মাহবুব লাবিব (২৩), আব্দুস সালাম জুনায়েদ (১৮), ফয়সাল আহমেদ আল আমিন (১৮)। সাম্প্রতিক সময়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে নাশকতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক এবং অপব্যাখ্যা মূলক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051