ফের বলিউডে চওড়া হচ্ছে করোনার থাবা। এবার করোনা আক্রান্ত হয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান।
বিগত কয়েক দিনে একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তারমধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর।
মাত্র একদিন আগেই নিজের নতুন ছবি ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর ছবির নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। এরই মধ্যে অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর আসে।
বলিউড হাঙ্গামা জানায়, করণ জোহরের জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
সেই পার্টিতে হাজির ছিলেন শাহরুখও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা প্রকাশ করছেন না তারা কোভিড পজিটিভ। এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখও। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051