সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অজ্ঞাতদের রেখে যাওয়া একটি পালসার মোটরসাইকেল বোমা রয়েছে এমন সন্দেহে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পয়েন্ট সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পাশাপাশি বাইকটি ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা।
এদিকে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে শব্দ হওয়ার পর দেখা যায় তাতে ইলেকট্রনিক ডিভাইস লাগানো রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে এলাকা ঘিরে ফেলে।
বিষয়টি নিশ্চিত করেন উপ পুলিশ কমিশনার জ্যের্তিময় সরকার। তিনি জানান, মোটরসাইকেলটিতে বোমা রয়েছে এমন সন্দেহে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া বিশেষজ্ঞ দল ডাকা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051