1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যে কারণে ঐশ্বরিয়ার সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দেন বিবেক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ ২:১১ pm

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিবেক ও’বেরয়ের প্রেমের গুঞ্জন এককালে ওপেন সিক্রেট ছিল। ঐশ্বরিয়াকে পেতে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গেও দ্বন্দ্বে জড়ান বিবেক। এসব কারণে বিবেকের ক্যারিয়ার নষ্ট হলেও ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারেননি।

এর পর সাবেক প্রেমিকার সঙ্গে বেশ কয়েকবার কাজের সুযোগ এসেছিল বিবেকের। কিন্তু বিবেক তা ফিরিয়ে দেন। ‘গুরু’ ছবির দ্বিতীয় লিড ‘শ্যাম সাক্সেনা’র চরিত্রের জন্য বিবেককে নির্বাচন করেছিলেন পরিচালক মনি রত্নম।

তার বছর তিনেক আগেই পরিচালকের সঙ্গে ‘যুবা’ ছবিতে কাজ করেছিলেন তিনি। সেই ছবির বাণিজ্যিক সাফল্যের পরেও ‘গুরু’-তে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এ অভিনেতা।

শোনা যায়, ওই ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেক জুটি বাঁধছেন এমন খবর পেয়ে সরে দাঁড়ান বিবেক। বিবেক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর, আর মাধবনের ঝুলিতে গিয়ে পড়ে ‘শ্যাম সাক্সেনা’র চরিত্র। মনি রত্নমের হিন্দি ছবিতে কাজের সুযোগ লুফে নিয়েছিলেন এ অভিনেতা। সাংবাদিক শ্যাম সাক্সেনার চরিত্রে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

ঐশ্বরিয়া এখন বলিউডের ‘শাহেন শাহ’খ্যাত অমিতাভ বচ্চনের পুত্র অভিষেকের স্ত্রী। ২০০৭ সালের ২০ এপ্রিল হিন্দু রীতি অনুযায়ী অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সূত্র: ইন্ডিয়া টুডে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ