1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যে কারণে অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলা করতে চায় মুসলমানরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১ ৪:০৫ pm

ইসলাম নিয়ে মানচিত্র প্রকাশের দায়ে অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলা করতে চায় দেশটির শীর্ষস্থানীয় একটি মুসলিম দল। এ ঘটনায় দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সমালোচনাও করেছে মুসলমানরা। খবর আল-জাজিরার।

তাদের অভিযোগ, অস্ট্রিয়া সরকার রাজনৈতিক কারণে মুসলমানদের এলাকা, এলাকার নাম, মসজিদ ও সংগঠনগুলোর আলাদাভাবে একটি মানচিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। মুসলমানদের এভাবে আলাদা করে একটি সীমানার মধ্যে আবদ্ধ ও চিহ্নিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ মে) একটি ওয়েবসাইটে ন্যাশনাল ম্যাপ অব ইসলাম নামে মানচিত্রটি প্রকাশিত হয়। সেখানে মুসলমান-অধ্যুষিত এলাকার নাম, ৬২০টি মসজিদ, সংগঠন ও বিভিন্ন কার্যালয় চিহ্নিত করা হয়েছে।

অস্ট্রিয়াতে ইসলামিক ধর্মীয় সম্প্রদায়ের গোষ্ঠীর (আইজিজিওই) দাবি, মুসলমানদের ‘সমাজ ও গণতন্ত্রের জন্য বিপজ্জনক’ হিসেবে উপস্থাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে দেশটির সরকার বলছে, মুসলমানদের সন্দেহ ও একঘরে করে রাখার জন্য এ মানচিত্র তৈরি হয়নি। এই মানচিত্রকে ‘রাজনৈতিক’ বলা হচ্ছে। এটি রাজনৈতিক আদর্শ চিহ্নিত করেই আলাদা করা হয়েছে। ধর্মের উদ্দেশ্যে নয়।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ