1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

যে কারণে অনুতপ্ত শাহরুখ খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৭ pm

বলিউড বাদশা শাহরুখ খানের হাস্যরসের প্রশংসা করেন না- এমন লোকের সংখ্যা নেহাত কম। অনেক সময় তার বুদ্ধিদীপ্ত উত্তরকে ঔদ্ধত্য বলেন কেউ কেউ। এক সময় নাকি সত্যিই অসভ্য, উদ্ধত ছিলেন শাহরুখ। নিজেই স্বীকার করলেন সে কথা। পাশপাশি জানালেন, এই সময় দাঁড়িয়ে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তিনি।

অভিনেতা হিসাবে তিনি ভালো না মন্দ, সে বিষয়ে তর্ক রয়েছে। তবে পড়াশোনায় ভালো ছিলেন শাহরুখ। অভিনেতা দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তার পর আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান। স্নাতকোত্তর পড়ার জন্যও ভর্তি হন ওখানেই। ওই একই সময় অভিনেতা, তার প্রথম ধারাবাহিক ‘ফৌজি’র প্রস্তাব পান। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চলছিল তার।

এমনই এক সময় সামনে পরীক্ষা। তখন গ্রন্থাগারে বসে পড়াশোনা করছেন অভিনেতা। হঠাৎ কলেজের অধ্যক্ষ এসে বললেন, ‘আমার হাতে থাকলে তোমাকে পরীক্ষায় বসতেই দিতাম না।’ তার পাল্টা উত্তরে শাহরুখ বললেন, ‘আপনার এই পরীক্ষার কোনো দরকার নেই আমার।’
যদিও সেই দিনের এমন ব্যবহারকে নিজেই ঔদ্ধত্যের তকমা দিয়েছেন কিং খান। শাহরুখ বলেন, ‘সে দিনের ব্যবহার ছিল অল্প বয়সের ঔদ্ধত্য, অসভ্যতা ও পাকামি।’ যদিও এই ঘটনার পর অভিনেতাকে তার শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। অভিনেতার মা, একেবারে কান ধরে নিয়ে গিয়েছিলেন অধ্যক্ষের কাছে। সূত্র: আনন্দবাজার।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ