পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার দেশের যুগান্তকারী উন্নয়ন করছে। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, উন্নয়ন হবে মানুষের জন্য। যে উন্নয়নে মানুষের উপকার হয় না, বরং ক্ষতি হয়, সেই উন্নয়ন না করাই ভালো।
শনিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়র উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রী বলেন, খেলাধুলা অনেক ভালো, খেলা মানুষের মন পরিষ্কার করে, দেহ সুস্থ রাখে। যুব সমাজের উচিৎ বেশি বেশি করে খেলাধুলা করা।
তিনি বলেন, সুনামগঞ্জের মানুষের কপাল অনেক ভালো,ৱ ২-৩ বছর ধরে অনেক বড় বড় দুর্যোগ হচ্ছে, অনেক অঞ্চলে মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সুনামগঞ্জের মানুষকে মহান আল্লাহ্ এমন দুর্যোগ থেকে বার বার রক্ষা করছেন। একইসঙ্গে সরকার সুনামগঞ্জের মানুষের জন্য অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে, মেডিকেল কলেজে ও হাসপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউটের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, রেললাইনের কাজ চলমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও সুনামগঞ্জে স্থাপন হবেই, কেউ আটকাতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই।
আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে মাদকাসক্তদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান তিনি।
এ সময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, আমিনুর রশিদ আমিন, মনির উদ্দিন, মিজানুর রহমান জিতু ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলী।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051