
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ড ও তার আশপাশের কিছু এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট এলাকায় মিটার বিতরণ লাইন নির্মাণ, পুনর্বাসন কাজ ও গ্যাস রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো—মাটিকাটা ফলপট্টি থেকে ইসিবি চত্বর পর্যন্ত, মাটিকাটা বাজার এলাকা, পশ্চিম মাটিকাটা ও সংলগ্ন এলাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময় সংশ্লিষ্ট এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ভিন্নবার্তা/এমএসআই