1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যেখানে অস্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিল তালেবান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২ ৯:৩৪ pm

ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি জানিয়েছেন, অন্তর্বতীকালীন মন্ত্রীসভা যোদ্ধাদের অস্ত্র নিয়ে বিনোদন কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত মোতাবেক, অস্ত্রধারী সৈন্যরা সামরিক পোশাক পরিহিত অবস্থায় ও অস্ত্র নিয়ে বিনোদন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

বুধবার ইনামুল্লাহ সামানগানি টুইটে বলেন, সকল সৈন্য আফগানিস্তানের বিনোদন পার্কের জন্য যে সকল নিয়ম নীতি আছে সেগুলো মেনে চলতে বাধ্য।

বিনোদন কেন্দ্রগুলোতে অস্ত্রধারীদের অবাধ বিচরণে অনেক আফগান ভীত। শুধু তাই নয় রাস্তাঘাটেও তালেবান যোদ্ধাদের কারণে অনেক মানুষ আতঙ্কে থাকেন।

এদিকে এই ঘোষণার মাধ্যমে এবারই প্রথমবারের মতো যোদ্ধাদের এমন কোনো নির্দেশনা দিল তালেবান।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ