নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেছেন, নড়াইলে সুস্থ ধারার রাজনীতিকে অসুস্থ ধারায় নেওয়ার চেষ্টা করছে এবং যে কোনো মুহূর্তে সহিংস ঘটনা ঘটতে পারে। একটি গ্রুপ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তার আশংকা যে কোনো সময় তাকে হত্যা করা হতে পারে।
নিলু খাঁন ঢাকা থেকে নড়াইলে প্রবেশের সময় সমর্থকরা বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরে বিশাল মোটরশোভাযাত্রা শেষে জেলা আ’লীগের কার্যালয়ে সমাবেশ করে। এর আগে প্রায় সপ্তাহব্যাপী এই অপপ্রচারের বিরুদ্ধে নড়াইল জেলাব্যাপী মোটরসাইকেল শোভা যাত্রা, পথ সভা, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচী পালন করছে, তারই ধারাবাহিকতায় আজও নড়াইল শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে দলের একটি গ্রুপ প্রশ্ন তুলছে। তিনি বেসরকারী আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে এম.এম.এস পাশ করেছেন। কিন্তু তার বিরুদ্ধে দলের একটি গ্রুপ ষড়যন্ত্র করে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে তার শিক্ষাগত যোগ্যতার সনদ জাল। তিনি নির্বাচনী হলফনামায় কোনো ভুল বা জাল সনদ দেননি। আপনারা বিশ্ববিদ্যালয়ের ওয়েভসাইডে গিয়ে খোঁজ-খবর নিয়ে দেখুন, কোনটা সত্য কোনটা মিথ্যা। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রীকে জানিয়েছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাউসুল আজম মাসুম, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জল, সাধারণ সম্পাদক এস.এম পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ প্রমুখ ।
উল্লেখ্য, ৪ নভেম্বর নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইলবাসীর ব্যানারে আওয়ামী লীগের একটি গ্রুপ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ এনে মানববন্ধন ও সমাবেশ করে। পরে ওই দিন বিকেলে এ ঘটনার প্রতিবাদে নিলুর সমর্থকরা শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
তাদের অভিযোগ গত সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু হলফ নামায় এম.এস.এস পাশের শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেটের তথ্য দিয়ে উপজেলা পরিষদ আইন লঙ্ঘন করেছেন। এজন্য তার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থাকার কোন অধিকার নেই। তারা নিলুর অপসারণের জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানান।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051