কীর্তনখলা নদী পারাপারের সময় ট্রলার থেকে পরে চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের নিখোঁজ যুবলীগ সভাপতি ফয়েজ মাহমুদ মিয়া (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। তার পিতার নাম মৃত সুলতান মিয়া। বুধবার ১২ আগস্ট সকাল ১০টায় ফয়েজ মাহমুদ মিয়া বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে খেয়া পার হওয়ার জন্য ট্রলারে উঠেন। পরবর্তীতে ট্রলারের চালক বলেন, ফয়েজ মাহমুদ মিয়া ট্রলার থেকে নদীতে পরে যায়।
আজ ১৬ আগস্ট কীর্তন খোলা নদীতে ফয়েজ মাহমুদের লাশ পাওয়া গেছে। দীর্ঘদিন পর আজ সকালে তার লাশ ভেসে উঠেছে।
বরিশাল বন্দর নৌপুলিশ কীর্তনখোলা নদী থেকে অবশেষে তার নিথরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মরহুমের মৃত্যুতে চরফ্যাশন উপজেলা যুবলীগ পরিবার গভীরভাবে শোকাহত। যুবলীগের পক্ষ থেকে তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে আজ বাদ আছর জানাজা শেষে তাকে নিজ গ্রামে দাফন করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051