1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

যুবলীগ নেতা ও পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৮ গ্রাম লকডাউন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ১০:৩৮ am

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যুবলীগ নেতা ও এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন কর্নারে রাখা হয়েছে। শনিবার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তির একজন পুলিশের সদস্য। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় কর্মরত। গত ৬ এপ্রিল জ্বর নিয়ে ছুটিতে বাড়িতে যান। আক্রান্ত অপরজন হারুকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ জানিয়েছেন, আক্রান্ত পুলিশের সদস্যের বাড়ি উথুলি ইউনিয়নের বীরবাসাইল কলাবাগান এলাকায়। এ কারণে ওই ইউনিয়নের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৮টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে হরিরামপুর উপজেলায়ও করোনা রোগী শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মালেক খান নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি হারুকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বাড়ি উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামে। দুদিন আগে ঢাকা থেকে ফেরার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। পরীক্ষায় তার করোনাভাইরাস পজেটিভ এসেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ