গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ও গুলি করে যুবলীগ নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাদের নামে মামলা হয়। এবার যুবলীগ নেতাদের নামে পালটা মামলা করলেন ছাত্রলীগ নেতা নাসির মোড়লের মা নার্গিস আক্তার।
মামলায় যুবলীগ নেতা আজিজুর রহমান ও তার বড় ভাই ব্যবসায়ী ইমরান হাসান ডনসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাংলাদেশ ছাত্রলীগের ঢাকার ছাত্র সমাবেশে গাড়ি ভাড়া করার ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ করলেন যুবলীগ নেতার বিরুদ্ধে।
রোববার রাতে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের মা নার্গিস আক্তার বাদী হয়ে দায়ের করেন।
গত ৩০ আগস্ট মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও গুলি ফুটিয়ে যুবলীগ নেতা আজিজুর রহমান জনের মালিকানাধীন মাওনা চৌরাস্তায় রহমান কার সেন্টারে হামলা ভাংচুর করে ৩টি কার ভাংচুর করে। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে মামলা হলে এ পর্যন্ত ৪ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এ ঘটনার ১২ দিন পর রোববার রাতে এ মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের মা বাদী হয়ে এ কাউন্টার মামলা দায়ের করেন।
মামলার বাদী গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের মা নার্গিস আক্তার মামলায় উল্লেখ করেন, গত ১ সেপ্টেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র-সমাবেশের পূর্ব প্রস্তুতি হিসেবে সমাবেশে যাওয়ার জন্য বাস ভাড়া করার উদ্দেশ্যে বাদীর নিকট থেকে ছেলে ছাত্রলীগ নেতা নাসির মোড়ল নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়। ছাত্রলীগ নেতা নাসির মোড়লের গাড়ি ভাংচুর করেন এবং ওই গাড়ি থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান যুবলীগ নেতা আজিজুর রহমান জন।
মামলায় অভিযুক্ত ইমরান হাসান ডন জানান, আমাদের কার সেন্টারে ছাত্রলীগ নেতা নাসির মোড়লের নির্দেশে হামলা করা হয়েছে এ ঘটনায় দ্রুতবিচার আইনে মামলার পর চারজন গ্রেফতার হয়েছে। আমাদের কার সেন্টারে ভাংচুর মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা নাসির মোড়ল তার দোষ আড়াল করতে এ কাউন্টার মামলা দায়ের করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, এ দুটি পক্ষের মধ্যে আগে দ্রুতবিচার আইনে একটি মামলা হয়েছে এবং অপর পক্ষ আরও একটি মামলা করেছে। মামলা দুটি তদন্তাধীন রয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051