ঝিনাইদহে নির্বাচন বিধিমালা ভঙ্গের অভিযোগে এক যুবলীগ কর্মীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০টি লাঠি। মঙ্গলবার বিকালে শহরের ব্যাপারীপাড়া এলাকার রিফাত ফার্নিচারের দোকান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলা যুবলীগের সদস্য আরিফ হোসেন মোল্লা ও ফার্নিচার দোকানের কারিগর কাজল হোসেন। এতথ্য নিশ্চিত করে সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, নির্বাচন কমিশনের ঘোষিত বিধিমালা বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। তিনি বলেন নির্বাচনী সহিংসতার জন্য ব্যাপারীপাড়া এলাকার রিফাত ফার্নিচারের দোকান থেকে চার ফুট সাইজের মোটা আকৃতির লাঠি তৈরী করা হচ্ছিল। পুলিশ খবর পেয়ে ৫০টি লাঠিসহ দুইজনকে আটক করে। আটককৃত দুইজন নৌকার সমর্থক বলেও পুলিশ জানায়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051