
রাজধানীর শাহবাগ থানায় করা নাশকতা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি রফিকুল আলম মজনুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।
এর আগে আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। উভয়পেক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সমনে সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হামলা-পাল্টা হামলার ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ। সেই ঘটনায় রাতে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন