দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ এখন তরুণ। কিন্তু তরুণদের অধিকাংশ বেকার। বেকারত্ব ঘোচাতে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। আর তরুণদের কর্মসংস্থানের তৈরিতে সব ধরনের সহযোগিতা করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যুবকরা যদি উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন তাহলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।
বুধবার (৩ নভেম্বর) সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু যুবমেলা’র আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এ সময় অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান উপস্থিত ছিলেন। রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গলবার থেকে এ মেলার আয়োজন করে যুব উন্নয়ন অধিদফতর।
মেলা প্রাঙ্গণে উদ্যোক্তাদের জন্য কৃত্রিম ফুল তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া ৫ জন উদ্যোক্তাকে ঋণ দেওয়া হয়। প্রতিযোগিতার পুরস্কার ও ঋণের চেক বিতরণ করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল ও যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম।
পারভেজ তমাল বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে প্রস্তুত এনআরবিসি ব্যাংক। প্রত্যন্ত গ্রাম থেকে শহরের বেকার যুবকদের কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে অর্থায়ন করা হচ্ছে। নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকারভিত্তিতে ঋণ দেওয়া হচ্ছে সহজ শর্তে ও স্বল্প সুদে। গ্রামের মানুষের কর্মসংস্থানের জন্য জামানতবিহীন ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করা হয়েছে। এনআরবিসি ব্যাংকের লক্ষ্য ক্ষুধা, বেকারত্বমুক্ত সোনার বাংলাদেশ গড়া। এজন্য যার যে ধরনে সহযোগিতা প্রয়োজন সেই সেবা দিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক।
তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা যুব উন্নয়ন অধিদফতরের সঙ্গে কাজ করে যাচ্ছি। অধিদফতর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরা সহজ শর্তে স্বল্প সুদে এনআরবিসি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারী উদ্যোক্তা ও দর্শনার্থীরা প্রয়োজনীয় সেবা সম্পর্কে ধারণা নিতে পারবেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051