খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ বলেছেন, যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পারলে তারা সমাজবিরোধী কর্মকান্ড থেকে নিজেকে রক্ষা করতে পারবে। বিশেষ করে আজকের সমাজে মাদকাসক্ত ও সেলফোনের অপব্যবহার রোধে ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ ভুমিকা পালন করে। তিনি বলেন খেলাধুলায় শরীর চর্চার পাশাপাশি মননশীলতা বৃদ্ধি করে। তাই জাতীয় জীবনে খেলাধুলা খুবই প্রয়োজন।
বিভাগীয় কমিশনার সোমবার বিকালে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনকালে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া ইমরান, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, সদর ভুমি কমিশনার শারমিন আক্তার সুমি, হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও জেলা তথ্য কর্মকর্তা আবু বকর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ এস এম রফিকুল ইসলাম। গতকালের খেলায় ঘোড়শাল ইউনিয়ন পরিষদ একাদশ ও হরিণাকুন্ডুর তাহেরহুদা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ গ্রহন করে। খেলায় ঘোড়াশাল ইউনিয়ন ৫ গোলে তাহেরহুদা ইউনিয়ন পরিষদকে বিধ্বস্ত করে খেলায় উড়ন্ত সুচনা করে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051