কক্সবাজারে মোর্শেদ আলী (৩৮) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) জেলার সদর উপজেলার পিএমখালীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক পিএমখালী মাইছপাড়ার মৃত মাওলানা ওমর আলীর ছেলে।
নিহতের ছোট ভাই আইনজীবী জাহেদ আলী দাবি করেন, সরকারি একটি সেচ প্রকল্প দীর্ঘদিন মোর্শেদের পরিবার ইজারা নিয়ে পরিচালনা করে আসছিল। একপর্যায়ে একই এলাকার আব্দুল মালেক, সিরাজুল ইসলাম, মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের গোষ্ঠীর লোকজন জোর করে দখল করে নেয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছু দিনের মধ্যে ওই সেচ প্রকল্পের নতুন করে ইজারা হওয়ার কথা রয়েছে। ইজারা পাওয়ার জন্য নিহতের পরিবার আবেদন করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার ইফতারের বাজার করার জন্য চেরাংঘর বাজারে গেলে অভিযুক্তদের কমপক্ষে ২০ লোকজন লোহার রড, ছুরি ও লাঠি নিয়ে মোর্শেদের ওপর হামলা চালায়। কুপিয়ে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। হত্যাকারীরা সবাই চিহ্নিত। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051