কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়। উপজেলার কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি স্থানীয় ব্যবসায়ী।
এ ঘটনায় সোমবার (১৭ মে) সাতজনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন দেলোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার।
এ ঘটনার পর মামলা তুলে নিতে ভয় দেখিয়ে সম্প্রতি রামদা হাতে নিয়ে নাচানাচি করে দুই যুবক। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
রামদা হাতে উল্লাস করা দুইজন সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩)। তারা দেলোয়ারের ওপর হামলা মামলার আসামি। ভিডিওতে হিন্দি গানের তালে তালে তাদের উল্লাস করতে দেখা যায়।
এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মঙ্গলবার (২৫ মে) ভোররাতে উপজেলার কোমারডোগা এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্রসহ নাচানাচির বিষয়টি যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মেহেদী হাসান নামে ওই যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051