1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুবককে কুপিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ১০:৫১ pm

মাগুরার মহম্মদপুরে গরু চুরির অপবাদে আরিফুল ইসলাম মোল্যা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চর কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরিফুল ওই গ্রামের হাসান মোল্যার ছেলে।

আরিফুলের স্ত্রী রাশেদা জানান, তিন দিন আগে প্রতিবেশী উসমান মাতুব্বরের গোয়াল থেকে একটি গরু চুরি হয়। গরু চুরির ঘটনার সঙ্গে আরিফুলকে সন্দেহ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে গ্রাম্য সালিশ বৈঠক বসে। সালিশের মধ্যে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বৈঠক পণ্ড হয়ে যায়।

চুরির ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য আকির হোসেন ও উসমানের নেতৃত্বে শতাধিক সমর্থক আরিফুলের বাড়িতে গিয়ে তাকে খোঁজ করেন। পরে তাকে না পেয়ে বাড়ির স্বজনদের হুমকি ধামকি দেন। এর মধ্যে আরিফুল বাড়ির পাশে পুকুরে মাছ ধরা শেষে বাড়ি ফিরছিলেন।

বাড়ির কাছাকাছি আসলে আকির ও উসমানের সমর্থকরা তার ‍ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে আরিফের তিন ভাইসহ কয়েকজন এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার মিয়া জানান, আরিফুল পেশায় কৃষক ছিলেন। তার এক ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রয়েছে। তিনি গরু চুরির সঙ্গে জড়িত নয় বলে তিনি দাবি করেন। চুরির ঘটনার সঙ্গে প্রকৃত যারা জড়িত তাদের পুলিশ গরুসহ হাতেনাতে আটক করেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ