ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ এবং মস্কোর ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, যুদ্ধ ও নিষেধাজ্ঞা উভয়েরই বিরোধী তার দেশ।
একইসঙ্গে ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যায় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিতার্তোর সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন ইরানের মন্ত্রী।
ইউক্রেনে যুদ্ধ শুরু হলে দেশটিতে বসবাসরত প্রবাসী ইরানিদের স্বদেশ প্রত্যাবর্তনে সহযোগিতা করার জন্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান আব্দুল্লাহিয়ান।
দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন এবং ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়েও মতবিনিময় করেন। বুদাপেস্টের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তেহরানের আগ্রহের কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ডিসেম্বর দু’দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যেসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে তা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে চায় ইরান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051