যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থিত বাংলাদেশিদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন মার্কিনীরা।
স্থানীয় সময় রোববার লিটল বাংলাদেশ নামক এলাকায় কতিপয় প্রবাসী বাংলাদেশির গঠিত বাংলাদেশি আমেরিকান রিপাবলিকানস অব ক্যালিফোর্নিয়ার ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ট্রাম্পের সমর্থনে যখন শ্লোগান দেয়া হচ্ছিল তখন রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়া মার্কিনীরা তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা ব্যবহার করেন।
লস অ্যাঞ্জেলেস থেকে স্থানীয় একজন সংবাদকর্মী জানান, দুপুর ৩টায় স্বদেশ চত্বর থেকে বাংলাদেশ ও আমেরিকার পতাকাসহ ট্র্যাম্প সমর্থিত বাংলাদেশিরা নির্বাচনী প্রচারণা সম্বলিত ব্যানার ও পোস্টার নিয়ে শ্লোগান দিতে দিতে লিটল বাংলাদেশ সাইনের পার্শ্ববর্তী মুক্তি চত্বরে উপস্থিত হয়। এ সময় উপস্থিত বাংলাদেশিরা বাংলাদেশ কমিউনিটি ফর ট্র্যাম্প, লিটল বাংলাদেশ ফর ট্র্যাম্প ও মেক আমেরিকা গ্রেট এগেইন ইত্যাদি শ্লোগান দিতে থাকে।
সমাবেশে নেতৃত্বে দেন শাহ আলম চৌধুরী খান, জাকির খান, কাজী হোসেন ও ড. জয়নুল আবেদনসহ আরো অনেকে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051